News Flash

  • Home
  • বিদেশ
  • জি-২০ সম্মেলনে অংশ নিতে ৭ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন বাইডেন : হোয়াইট হাউস
Image

জি-২০ সম্মেলনে অংশ নিতে ৭ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন বাইডেন : হোয়াইট হাউস

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ৭-১০ সেপ্টেম্বর ভারত সফরে থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডো বাইডেন। শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। জি-২০-র অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে বিশ্বের একাধিক সমস্যা নিয়ে তিনি আলোচনা করবেন। সেই তালিকায় জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সমাজিক প্রভাব কমানো, দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব ব্যাঙ্কের মতো বহুমাত্রিক ব্যাঙ্কের ক্ষমতা বাড়ানো-সহ বিভিন্ন বিষয় রয়েছে। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জি-২০-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কথাও তুলে ধরতে পারেন।

২০২২-র পয়লা ডিসেম্বর থেকে ২০২৩-এর ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য জি-২০-তে সভাপতিত্বের দায়িত্বে রয়েছে ভারত। তারপর থেকে দেশজুড়ে একাধিক বৈঠক হয়েছে। এবছর জুন মাসে মোদীর আমেরিকা সফরের সময়, বাইডেন বলেছিলেন, তিনি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন। ভারত ও আমেরিকার এক যৌথ বিবৃতিতে বাইডেনের তরফে জি-২০-তে নয়াদিল্লির নেতৃত্বের প্রশাংসাও করা হয়। অবশেষে সেপ্টেম্বরে ভারতে আসছেন জো বাইডেন।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top