News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪ সেপ্টেম্বর ‘গান্ধী ভাটিকা’-র উদ্বোধন করবেন রাষ্ট্রপতি, উন্মোচিত হবে গান্ধীজির মূর্তিও
Image

৪ সেপ্টেম্বর ‘গান্ধী ভাটিকা’-র উদ্বোধন করবেন রাষ্ট্রপতি, উন্মোচিত হবে গান্ধীজির মূর্তিও

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): আগামী ৪ সেপ্টেম্বর, সোমবার দিল্লির রাজঘাটের কাছে ‘গান্ধী ভাটিকা’-র উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি জাতির জনক মহাত্মা গান্ধীর ১২ ফুটের একটি মূর্তিও উন্মোচিত করবেন রাষ্ট্রপতি। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের কাছে গান্ধী দর্শন চত্বরে অবস্থিত রয়েছে গান্ধীজির মূর্তিটি এবং ‘গান্ধী ভাটিকা’।

গান্ধীজির মূর্তিটি ৪৫ একর গান্ধী দর্শন কমপ্লেক্সের প্রবেশদ্বারে অবস্থিত, দর্শনার্থীদের জন্য ‘ভাটিকায়’ একটি সেলফি-পয়েন্টও তৈরি করা হয়েছে এবং তাতে মহাত্মা গান্ধীর একাধিক মূর্তিও থাকবে। গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির ভাইস চেয়ারপার্সন বিজয় গোয়েল জানিয়েছেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং ভারতের জি-২০ সভাপতিত্ব উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই গুলি উদ্বোধন করবেন।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top