News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত কৈলাশহরে
Image

 মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত কৈলাশহরে

আগরতলা, ১ সেপ্টেম্বর।। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভধিপতি শ্যামল দাস। আজকের এই অনুষ্ঠানে শ্যামল দাস ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাশহর পুর পরিষদের চেয়ার পার্সন চপলা রানী দেবরায়, কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাশহর পুর পরিষদের ভাইস চেয়ার পার্সন নীতিশ দে, তথ্য সংস্কৃতি দপ্তরের উপ-অধিকর্তা বিশ্বজিৎ দেব থেকে শুরু করে আরো অনেকে।  বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top