News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবসর প্রাপ্ত অঙ্গনওয়ারী কর্মীকে সংবর্ধনা দিল সহ কর্মীরা
Image

অবসর প্রাপ্ত অঙ্গনওয়ারী কর্মীকে সংবর্ধনা দিল সহ কর্মীরা

আগরতলা, ১ সেপ্টেম্বর।। কৈলাসহর হরিজন কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অবসর হওয়ায় শুক্রবার উনাকে সংবর্ধনা দিল সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন কমিটি। জানা যায়, উত্তর কাচেরঘাট এলাকার বাসিন্দা অনিমা দাস দীর্ঘ ১২বছর ধরে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।  কিন্তু উনার বয়স ষাট বছর হয়ে যাওয়ার কারণে উনাকে চাকুরী থেকে অবসর করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে  হরিজন কলোনি এলাকার বাসিন্দা ভারতি সরকার আজ থেকে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। অবসরপ্রাপ্ত সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অনিমা দাস আজ সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্ত দায়িত্বভার সমঝে দেন সদ্য নিযুক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ভারতি সরকারকে। তাই আজ সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন কমিটির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়ারি কর্মী অনিমা দাসকে সংবর্ধনা দেওয়া হয়। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাশহর পুরপরিষদের এক নং ওয়ার্ডের কাউন্সিলর কাকলি মালাকার, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন কমিটির সভাপতি টিংকু মালাকার থেকে শুরু করে আরো অনেকে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top