News Flash

Image

ধর্ষন কাণ্ডে অভিযুক্ত তিন যুবক আটক 

আগরতলা, ৩১ আগস্ট:  .. নাবালিকা ধর্ষনকান্ডের অভিযোগে আটক তিন অভিযুক্ত। গত ৩০শে আগষ্ট বুধবার তাদের ছামনু থানার অন্তর্গত বিশ্বরাম পাড়ার জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

 ঘটনার বিবরনে প্রকাশ, গত ২৭ আগষ্ট  তিন নাবালিকা মেয়েকে ভয় দেখিয়ে ছামনু এলাকার এক জঙ্গলে  নিয়ে যায় তিন অভিযুক্ত গোপাল ত্রিপুরা, বাইথাং দেববর্মা ও তালিনজয় ত্রিপুরা। দুই নাবালিকা পালিয়ে যেতে সক্ষম হলেও এক ১৩ বছরের নাবালিকাকে তিনজন মিলে ধর্ষন করে বলে অভিযোগ। পরিবারের তরফ থেকে থানায় মামলা করার পর থেকেই তিন অভিযুক্তকে জালে তুলতে এসডিপিও সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তল্লাশি শুরু হয় জোর কদমে।  বুধবার ছামনু থানার অন্তর্গত বিশ্বরাম পাড়ার গভীর জঙ্গল থেকে অভিযুক্তদের আটক করে ছৈলেংটা থানায় নিয়ে আসা হয়।  মেডিকেল করার পর তাদের আদালতে হাজির করানো হবে বলে জানা গেছে।

Releated Posts

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026

বিপদসীমার কাছাকাছি হাওড়ার জলস্তর, জলমগ্ন এলাকা পরিদর্শনে বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক

আগরতলা, ২৩ আগস্ট: টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকায় আগরতলার চন্দ্রপুর সংলগ্ন বলদাখাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকায় বন্যা…

ByByReshmi Debnath Aug 23, 2026

গতকালের প্রবল বর্ষণে চন্দ্রপুর ও বলদাখাল এলাকা প্লাবিত, জলমগ্ন একাধিক এলাকা

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top