News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিসগড় সফরে রাষ্ট্রপতি মুর্মুর, রায়পুরে সূচনা করলেন “ইতিবাচক পরিবর্তনের বছর”
Image

ছত্তিসগড় সফরে রাষ্ট্রপতি মুর্মুর, রায়পুরে সূচনা করলেন “ইতিবাচক পরিবর্তনের বছর”

রায়পুর, ৩১ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়পুরে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ে “ইতিবাচক পরিবর্তনের বছর”-এর রাজ্য স্তরের কর্মসূচির সূচনা করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “দৃঢ় সংকল্প ও নিরন্তর প্রচেষ্টার জোরে নারী নেতৃত্বাধীন ব্রহ্মা কুমারী সংগঠন জনকল্যাণের চেতনা নিয়ে ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের উন্নতিতে অমূল্য অবদান রাখছে।”

রাষ্ট্রপতির কথায়, “প্রতিটি শিশু, যুবক ও বয়স্কদের কাছে একটি কথা বলতে চাই, নিজের ভেতরের শক্তির বিকাশ ঘটাতে, নিজের আগ্রহ অনুযায়ী ইতিবাচক কাজ করতে থাকুন এবং সবসময় ইতিবাচক চিন্তা ও ভালো সঙ্গ নিয়ে থাকুন। এমন মানুষজনের মধ্যে থাকুন যারা আপনাকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে এবং আপনাকে এগিয়ে যেতে সহায়তা করে।”
ছত্তিশগড় সফর সম্পর্কে রাষ্ট্রপতি বলেছেন, “রাষ্ট্রপতি হিসেবে ছত্তিশগড়ে এসে আমার রাজ্যবাসীর সঙ্গে দেখা করার ইচ্ছা আজ পূরণ হয়েছে। একটি প্রবাদ আছে – ”ছত্তিশগড়িয়া সব লে বাদিয়া” – এবং এই ধরনের বাণীর মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সত্যকে নিছক কথায় বলা হয়।” এদিনের অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ও মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল উপস্থিত ছিলেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top