News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে প্রাইজমানি ফুটবলে চ্যাম্পিয়ন পতিছড়ি ওপিএফসি
Image

শান্তিরবাজারে প্রাইজমানি ফুটবলে চ্যাম্পিয়ন পতিছড়ি ওপিএফসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।।শান্তিরবাজার মহকুমার সেরা পতিছড়ি ও পি এফ সি। একতরফা ফাইনালে পতিছড়ি ও পি এফ সি পরাজিত করলো কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনকে।  ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার যুব মোর্চার সহযোগিতায়। এদিন ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকেন পতিছড়ি ও পি এফ সি দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। মূলত বোবার জমাতিয়া-‌রা মাঝমাঠে পুরো দখলে নিয়ে নেওয়ায় জয় সহজ হয়ে পড়ে। ম্যাচে পতিছড়ি ও পি এফ সি ৩-‌০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে চন্দ্র কুমার জমাতিয়া জোড়া গোল করেন। অপর গোলটি করেন বোবার জমাতিয়া। খেলা পরিচালনা করেন টিঙ্কু দে। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং, চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, এস ডি এম অভাদানন্দ বৈদ্য প্রমুখ। সুদৃশ্য ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স দলকে প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৩৫ এবং ২০ আজার টাকা। কয়েকহাজার ফুটবলপ্রেমী ফাইনাল ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন মাঠে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top