ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।।শান্তিরবাজার মহকুমার সেরা পতিছড়ি ও পি এফ সি। একতরফা ফাইনালে পতিছড়ি ও পি এফ সি পরাজিত করলো কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনকে। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার যুব মোর্চার সহযোগিতায়। এদিন ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকেন পতিছড়ি ও পি এফ সি দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। মূলত বোবার জমাতিয়া-রা মাঝমাঠে পুরো দখলে নিয়ে নেওয়ায় জয় সহজ হয়ে পড়ে। ম্যাচে পতিছড়ি ও পি এফ সি ৩-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে চন্দ্র কুমার জমাতিয়া জোড়া গোল করেন। অপর গোলটি করেন বোবার জমাতিয়া। খেলা পরিচালনা করেন টিঙ্কু দে। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং, চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, এস ডি এম অভাদানন্দ বৈদ্য প্রমুখ। সুদৃশ্য ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স দলকে প্রাইজমানি বাবদ দেওয়া হয় যথাক্রমে ৩৫ এবং ২০ আজার টাকা। কয়েকহাজার ফুটবলপ্রেমী ফাইনাল ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন মাঠে।

শান্তিরবাজারে প্রাইজমানি ফুটবলে চ্যাম্পিয়ন পতিছড়ি ওপিএফসি
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















