News Flash

  • Home
  • খেলা
  • ঢাকা-আগরতলা প্রেসক্লাবের মধ্যে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের আয়োজন
Image

ঢাকা-আগরতলা প্রেসক্লাবের মধ্যে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের আয়োজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে ঢাকা জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেস ক্লাবের মধ্যে। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ক্রিকেটারদের টিম ১লা সেপ্টেম্বর আগরতলায় পৌঁছুবে। এদিকে আগরতলা প্রেস ক্লাব ক্রিকেট টিমও যথারীতি অনুশীলনে ব্যস্ত। আজ, বুধবার দুপুরে প্রেস ক্লাবের কনফারেন্স হলে এক বিশেষ অনুষ্ঠানে প্রেস ক্লাবের ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। পাশাপাশি স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ ক্লাবের ক্রিকেট টীম ঘোষণা করেন। ‌ দলটি হল: অভিষেক দে (অধিনায়ক), অভিষেক দেববর্মা, অভিজিৎ ভট্টাচার্য, অনির্বাণ দেব, বিশ্বজিৎ দেবনাথ, জাকির হোসেন, কৃষানু দেববর্মা, মেঘধন দেব, মিল্টন ধর, প্রসেনজিৎ সাহা, সুমন ঘোষ (সহ-অধিনায়ক),  সন্তোষ গোপ, শিসান চক্রবর্তী, শান্তনু বণিক, মেন্টর- মনিময় রায়, ম্যানেজার- সুপ্রভাত দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, যুগ্ম-সচিব কমল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খেলোয়ারদের জার্সি স্পনসরে স্বপ্ননীর রিয়েলেটর্স এবং ট্রফি স্পন্সররে অমিয় কুমার দাস এগিয়ে এসেছেন বলে ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সংক্ষিপ্ত ভাষণে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top