ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে ঢাকা জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেস ক্লাবের মধ্যে। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ক্রিকেটারদের টিম ১লা সেপ্টেম্বর আগরতলায় পৌঁছুবে। এদিকে আগরতলা প্রেস ক্লাব ক্রিকেট টিমও যথারীতি অনুশীলনে ব্যস্ত। আজ, বুধবার দুপুরে প্রেস ক্লাবের কনফারেন্স হলে এক বিশেষ অনুষ্ঠানে প্রেস ক্লাবের ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। পাশাপাশি স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ ক্লাবের ক্রিকেট টীম ঘোষণা করেন। দলটি হল: অভিষেক দে (অধিনায়ক), অভিষেক দেববর্মা, অভিজিৎ ভট্টাচার্য, অনির্বাণ দেব, বিশ্বজিৎ দেবনাথ, জাকির হোসেন, কৃষানু দেববর্মা, মেঘধন দেব, মিল্টন ধর, প্রসেনজিৎ সাহা, সুমন ঘোষ (সহ-অধিনায়ক), সন্তোষ গোপ, শিসান চক্রবর্তী, শান্তনু বণিক, মেন্টর- মনিময় রায়, ম্যানেজার- সুপ্রভাত দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, যুগ্ম-সচিব কমল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খেলোয়ারদের জার্সি স্পনসরে স্বপ্ননীর রিয়েলেটর্স এবং ট্রফি স্পন্সররে অমিয় কুমার দাস এগিয়ে এসেছেন বলে ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সংক্ষিপ্ত ভাষণে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।

ঢাকা-আগরতলা প্রেসক্লাবের মধ্যে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচের আয়োজন
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















