ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট।।ফুটবল জ্বরে আক্রান্ত দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমা। ফাইনাল ম্যাচ নিয়ে। বুধবার মহারণে মুখোমুখি হবে পতিছড়া ও পি এফ সি এবং কন্টাক্টর অ্যাসোসিয়েশন। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে হবে ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার যুব মোর্চার সহযোগিতায়। আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচে মাটে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং, চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, এস ডি এম অভাদানন্দ বৈদ্য প্রমুখ। ফাইনাল ম্যাচ নিয়ে দুই শিবিরেই উত্তেজনার পারদ চড়ছে। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে কন্টাক্টর অ্যাসোসিয়েশন বলে মনে করছেন মহকুমার ফুটবল প্রেমীরা। উদ্যোক্তা কমিটির সভাপতি দেবাশিষ ভৌমিক ফাইনাল ম্যাচ সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন।

শান্তিরবাজার ফুটবলের ফাইনাল আজ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















