News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় কয়েদির মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Image

কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় কয়েদির মৃত্যু ঘিরে চাঞ্চল্য

আগরতলা, ২৯ আগস্ট : বিচারাধীন কয়েদির রহস্য মৃত্যুতে চাঞ্চল্য বিশালগড়ে। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ হঠাৎই বিশালগড় মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় এক আসামীকে নিয়ে আসে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারের পুলিশ কর্মীরা। মহকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আসামিকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা জানান হাসপাতালে আসার আগেই আসামির মৃত্যু হয়েছে। অর্থাৎ সংশোধনাগারেই মৃত্যু হয় আসামির। চিকিৎসকের মতে আসামির মাথায় গুরুতর আঘাত ছিল। গত জুলাই মাসের ১৪ তারিখ রাজধানীর ক্যাম্পের বাজার নন্দিটিলায় গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল স্বামী বাবুল দাস(৪৩), পিতা হরিচন্দ্র দাস। ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম মহিলা থানায় ৪৯৮ ও ৩০২ ধারায় একটি মামলা নথিভুক্ত হয় যার নম্বর ৩৪/২০২৩। অভিযুক্ত বাবুল দাসকে গ্রেফতার করে পশ্চিম মহিলা থানার পুলিশ। পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের নির্দেশে বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে জেল হাজতে পাঠানো হয় বাবুল দাসকে। বিগত ৪৮ দিন যাবত আসামিকে জেল হাজতে রেখেই মামলার শুনানি চলছিল। মঙ্গলবার হঠাৎ করেই বাবুল দাসের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশোধনাগার সহ বিশালগড় মহকুমা হাসপাতাল চত্ত্বরে। সংশোধনাগার কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয় সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় মৃত্যু হয় বাবুল দাসের। তবে সংশোধনাগারের ভেতর এই রহস্য মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে বাবুল দাসের পরিবার পরিজনরা। বাবুল দাসের মৃত্যুর খবর পেয়ে বিশালগড় ছুটে আসে তার আত্মীয়-স্বজনরা। হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন তারা। মৃত বাবুল দাসের ১৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের লোক প্রশ্ন তুলেন সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিকে মৃতদেহের ময়না তদন্ত নিয়ে একপ্রস্থ তালবাহানা চলে বিশালগড় মহকুমা হাসপাতালে। ফরেনসিক বিশেষজ্ঞ না থাকায় বিশালগড় হাসপাতালে ময়না তদন্ত হয়নি মৃতদেহের। অন্যদিকে বিশালগড় পুলিশের দায়িত্বজ্ঞানহীনতার জন্য সন্ধ্যা পর্যন্ত মৃতদেহটি বিশালগড় হাসপাতালেই পড়ে থাকে। ময়নাতদন্তের জন্য রাজধানীর অন্য কোন হাসপাতালে পাঠানো সম্ভব হয়নি। যদিও স্থানীয় মহকুমা প্রশাসন এবং বিশালগড় মহকুমা হাসপাতালের পক্ষ থেকে মৃতদেহটি আগরতলার জিবি হাসপাতালে নিয়ে ময়নাতদন্তের নির্দেশ প্রদান করা হয়। তবে বিচারাধীন অবস্থায় একজন কয়েদির এই রহস্য মৃত্যুতে বিশালগড় ল বিরুদ্ধে সন্দেহের সঞ্চার হচ্ছে জনমনে। বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে নেশার রমরমা এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের অভিযোগ আগে থেকেই ছিল। তার মধ্যে বিচারাধীন কয়দির এই অস্বাভাবিক মৃত্যুতে নানা প্রশ্ন তৈরি হচ্ছে সংশোধনাগারের ব্যবস্থাপনা নিয়ে।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top