News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়ের প্রাণ বাঁচাতে সরকারি সাহায্যের করুণ আর্জি বাবার
Image

মেয়ের প্রাণ বাঁচাতে সরকারি সাহায্যের করুণ আর্জি বাবার

আগরতলা, ২৯ আগস্ট : কলোনি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অপ্রিতা নাথ, কয়েক মাস ধরে অসুস্থতার শিকার। জীবন ফিরে পেতে দরকার প্রচুর টাকা। মেয়ের প্রাণ রক্ষায় রাজ্য সরকার ও রাজ্যবাসীর কাছে আর্থিক সাহায্যের আর্জি পরিবারটির। রাজ্যের মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অপ্রিতার জীবন ফিরিয়ে দিক, আর্জি পরিবারের।

উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই চরম অসুস্থতার মধ্যে দিন কাটাচ্ছিল দশম শ্রেণীতে পড়ুয়া  অপ্রিতা। এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে তার বাবা নরেন্দ্র নাথ ও মা অর্চনা নাথ অপ্রিতাকে নিয়ে স্থানীয় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে গেলে চিকিৎসকরা তড়িঘড়ি করে সেখান থেকে রেফার করে দেয়। মেয়ের চিকিৎসার জন্য বসতবাড়িতে থাকা হাঁস-মুরগি গরু-ছাগল বিক্রি করে আশপাশের মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে রাজ্য ছেড়ে বহি রাজ্যের মিডল্যান্ড হসপিটালে অপ্রিতাকে নিয়ে গেলে সেখানের স্থানীয় চিকিৎসক অপ্রিতার কিডনি ড্যামেজ হয়েছে বলে জানায়। অপ্রিতার জীবন বাঁচাতে গেলে তার কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন চিকিৎসকরা।  চিকিৎসকের কথা শুনে, মা বাবার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। সেখানে কয়েকদিন যাবত প্রাথমিক চিকিৎসা চলে পরে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায় তার, অপ্রিতাকে নিয়ে আসা হয় বাড়িতে। বর্তমানে অপ্রিতার দিনমজুর বাবা নরেন্দ্র নাথ অপ্রিতাকে নিয়ে বাড়িতেই রয়েছেন। তবে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে দুঃখের কথা প্রকাশ করতে গিয়ে মেয়ের জীবন রক্ষার স্বার্থে রাজ্যবাসী ও রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়ে মানবিক আবেদন করেন।
 পরিবারের পক্ষ থেকে  ব্যাংক একাউন্ট- এর বিবরন দেওয়া হয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক সমাজসেবীরা, ৯৮৬২৪৪৬৯৪১ এই নম্বরে টেলিফোন করে আর্থিক সাহায্য করলে দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অপ্রিতা নতুন জীবন ফিরে পাবে।
অ্যাকাউন্ট নম্বরটি হলো- 1300010271592
IFSC CODE:-PUNB0130020

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top