আগরতলা, ২৯ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল পুলিশ। উদ্ধার ৮৭ কেজি শুকনো গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।
সোমবার রাতে এয়ারপোর্ট থানার পুলিশ ভাগলপুর উত্তর বাগাদি এলাকার বাসিন্দা প্রীতম বিশ্বাসের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায়। এই তল্লাসি অভিযানে উদ্ধার হয় প্রায় ৮৭ কেজি শুকনো গাঁজা। গ্রেপ্তার করা হয় প্রীতম বিশ্বাসকে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রজু করে তদন্তে নেমেছে পুলিশ। এসডিপিও এনসিসি পারমিতা পাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সোমবার রাতে পুলিশের নিকট গোপন সংবাদ আসে প্রিতম বিশ্বাসের বাড়িতে বেশকিছু গাঁজা মজুত রয়েছে। দ্রুত অভিযান না চালালে এই গাঁজা অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে প্রীতম বিশ্বাসের বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশি অভিযানে ৮৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে প্রীতম বিশ্বাসকে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত প্রীতম বিশ্বাসকে আদালতে সোপর্দ করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।

ফের উদ্ধার শুকনো গাঁজা, আটক কৃত গাঁজার বাজার মূল্য ৫ লক্ষ টাকা
Tags:
Releated Posts
মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…
আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…


















