News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আর এস এস মুক্ত ভারত গড়ার ডাক দিলেন সিপিআই (এম এল) রাজ্য সম্পাদক পার্থ কর্মকার`
Image

আর এস এস মুক্ত ভারত গড়ার ডাক দিলেন সিপিআই (এম এল) রাজ্য সম্পাদক পার্থ কর্মকার`

আগরতলা, ২৯ আগস্ট : আগামী ৫ সেপ্টেম্বর উপ নির্বাচনে ধনপুর এবং বক্সনগর দুটি বিধানসভা কেন্দ্রে বিরোধীদল সিপিআইএমের দুই প্রার্থী কৌশিক চন্দ এবং মিজান হোসেনকে সমর্থন করবে সিপিআই(এম এল)। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি বলেন এই নির্বাচন ২০২৪ এর জন্য গোটা দেশকে এক জোরদার বার্তা দেবে এবং দেশবাসীকে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে আরএসএস মুক্ত ভারত গড়ার উৎসাহ দেবে। কারণ গত ১০ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে গোটা দেশে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবিধান আক্রান্ত, এবং জাত পাতের নাম করে গোটা দেশকে তারা ভাগবাটোয়ারা করতে চাইছে। যার পরিনামে মনিপুর, হরিয়ানা জ্বলছে। বিজেপি আগামী দিনে গোটা দেশকে জ্বালাবে বলে অভিযোগ করেন তিনি। গোটা দেশের মতো ত্রিপুরাতেও ইন্ডিয়া জোট আরো বেশি শক্তিশালী করতে হবে। এবং এর জন্য বিরোধীদের এক মঞ্চে এসে এই কঠিন লড়াই লড়তে হবে বলে জানান তিনি।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top