News Flash

Image

৮৭ কেজি গাঁজা উদ্ধার,ধৃত ১

আগরতলা, ২৯ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এয়ারপোর্ট থানার পুলিশ ভাগলপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে।বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে।

ঘটনার বিবরণে জানা যায়, এয়ারপোর্ট থানায় খবর আসে ভাগলপুর এলাকার বাসিন্দা প্রীতম বিশ্বাসের বাড়িতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে।সেই খবরের ভিত্তিতে গতকাল রাত ১১টা নাগাদ পুলিশ প্রীতম বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে তার বাড়ি থেকে মোট ৮৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে।সাথে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।এয়ারপোর্ট থানায় তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top