News Flash

  • Home
  • খেলা
  • আগরতলায় রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস উদযাপনে উদ্বোধক ক্রীড়ামন্ত্রী
Image

আগরতলায় রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস উদযাপনে উদ্বোধক ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। আগামীকাল, জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের সঙ্গে রাজ্যেও বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে ব্যাপক আয়োজন রয়েছে আগরতলায়ও। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, ত্রিপুরা সরকারের উদ্যোগে হকির জাদুকর কিংবদন্তি মেজর ধ্যানচাদের জন্ম দিবসে উনাকে স্মরণ করার উদ্দেশ্যে আগামীকাল সকাল ৮ টায় উমাকান্ত সুইমিংপুল প্রাঙ্গনে রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। সম্মানিত অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি. কে চক্রবর্তী, অর্জুন পুরস্কার বিজয়ী জিমন্যাস্ট মন্টু দেবনাথ, দ্রুনাচার্য পুরস্কার বিজয়ী কোচ বিশ্বেশ্বর নন্দী, অলিম্পিয়ান জিমন্যাস্ট মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ী পদ্মশ্রী ড. দীপা কর্মকার প্রমুখ। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য অনুষ্ঠানে পৌরহিত্য করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top