News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া দিবস উদযাপনে ট্রায়াথলন মিট অনুষ্ঠিত
Image

ক্রীড়া দিবস উদযাপনে ট্রায়াথলন মিট অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে সারা রাজ্য জুড়েই বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ, সোমবার উমাকান্ত সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে একোয়াথলন প্রতিযোগিতা। প্রচুরসংখ্যক প্রতিযোগী এতে অংশ নিয়েছে। তার মধ্যে অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে মেঘরাজ দত্ত, মেঘনীল দত্ত বিশ্বাস, ময়ূরজিৎ বণিক, সায়ন দাস, সুমিত দেবনাথ; বালিকা বিভাগে আদ্রিতা দত্ত, শ্রোতা রায়, রিয়ানশী লোধ, অক্সরা সরকার, কৃত্তিকা নমঃ; অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে রাজদীপ ভৌমিক, অনিকেত সাহা, অমিত সূত্রধর; বালিকা বিভাগে সায়নিকা দে, তানিয়া দেব, পূর্ণিমা দাস সাফল্য অর্জন করে পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, সমাজ সেবক কমল দে, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় ও নিখিল সাহা প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। ত্রিপুরা ট্রায়াথলন এসোসিয়েশনের সচিব অমিয় কুমার দাস দারুণভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top