News Flash

  • Home
  • দেশ
  • এনটি রামা রাও-এর উপর স্মারক মুদ্রা প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

এনটি রামা রাও-এর উপর স্মারক মুদ্রা প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স) : সোমবার রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে রাষ্ট্রপতি, প্রয়াত এনটি রামা রাওয়ের জন্মশতবার্ষিকীতে স্মারক মুদ্রা প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন রাষ্ট্রপতি। বক্তৃতায় তিনি বলেন, তেলেগু চলচ্চিত্রের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এনটি রামা রাও। রামায়ণ ও মহাভারতের প্রধান চরিত্রগুলিকে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে জীবন্ত করে তুলেছিলেন। তাঁর অভিনীত ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের ভূমিকা এতটাই জীবন্ত হয়ে ওঠেছিল যে মানুষজন এনটিআরের উপাসনা করতে শুরু করেছিলেন।

রাষ্ট্রপতি মুর্মু আরও বলেন, এনটিরামারাও তাঁর অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট প্রকাশ করেছিলেন। তিনি তাঁর একটি চলচ্চিত্র ‘মানুষুলন্ত ওক্কাতে’ এর মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন।
একজন জনসেবক এবং জননেতা হিসাবে এনটিআর-এর জনপ্রিয়তা ছিল। তিনি সকলের কাছ থেকে একটি বিশেষ সম্মান অর্জন করেছিলেন। তিনি অনেক জনকল্যাণমূলক কর্মসূচীও শুরু করেছিলেন, যা আজও স্মরণীয়।
রাষ্ট্রপতি, এনটি রামা রাও-এর নামে একটি স্মারক মুদ্রা আনার জন্য ভারত সরকারের অর্থ মন্ত্রককে প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর অনন্য ব্যক্তিত্ব সবসময় মানুষের মনে বিশেষ করে তেলেগু ভাষার মানুষদের মনেচিরস্মরণীয় হয়ে থাকবে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top