News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় রাস্তা সংস্কারের দাবিতে ইউনিফর্ম পরেই বিক্ষোভে পড়ুয়ারা
Image

বাঁকুড়ায় রাস্তা সংস্কারের দাবিতে ইউনিফর্ম পরেই বিক্ষোভে পড়ুয়ারা

বাঁকুড়া, ২৮ আগস্ট (হি. স.) : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিভাবকদের নেতৃত্বে আন্দোলনে নামলেন ছাত্র ছাত্রী। সোমবার বড়জোড়ার মানগ্রাম-রাজপ্রাসাদপুর গ্রামে এই ঘটনা হয়। বড়জোড়া বিডিও অফিস সংলগ্ন রাস্তার উপর বেশ কিছুক্ষণ তাঁরা বসে থাকেন। এর ফলে সাময়িক যানযটের সৃষ্টি হয়। পরে তাঁরা বিডিওকে স্মারকলিপি দিতে গেলে পুলিশ পথ আটকায়।

ছাত্র ছাত্রীরা স্কুল ড্রেস পরেই ‘আমরা স্কুল যাব আমাদের রাস্তা কই’, ‘পাকা ও নিরাপদ রাস্তা আমাদের অধিকার’, ‘পাকা রাস্তার আশায় শৈশব থেকে কৈশোর এলো রাস্তা হল না’ ইত্যাদি লেখা পোষ্টার হাতে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর

যদিও আরও পরে এক প্রতিনিধি দল মহকুমা অফিসে গিয়ে তাঁদের দাবিপত্র তুলে দেন বলে জানা গিয়েছে। বিক্ষোভকারী ছাত্র ছাত্রীদের তরফে জানানো হয়েছে, মানগ্রাম-রাজপ্রাসাদপুর এলাকার একাধিক রাস্তা দীর্ঘদিন বেহাল। ওই গ্রাম গুলি থেকে এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে। গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে’। স্থানীয় পঞ্চায়েত সদস্য এই অভিযোগ মেনে নিয়ে বলেন, ‘এতদিন ভোট চলছিল। আর বোর্ড গঠন হতেও বেশ দেরি হয়েছে। এবার নতুন করে রাস্তা গড়া হবে। এই বিষয়ে আলোচনা চলছে’।

Releated Posts

মাওবাদী মতাদর্শ ছড়াতে ক্যাম্পাসকে টার্গেট, সহানুভূতিশীল নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা এজেন্সিগুলির

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাওবাদী মতাদর্শ ছড়ানোর লক্ষ্যে সহানুভূতিশীল নেটওয়ার্ক সক্রিয় হতে পারে—এমন আশঙ্কায়…

ByByNews Desk Apr 21, 2026

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ, ভেঙে পড়ল ছাদ; কেউ আহত নয়

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে জেলার ফরাক্কা ব্লকের…

ByByNews Desk Apr 21, 2026

টাকা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতার ডিসিপি ও তাঁর দুই পুত্রকে তলব ইডির

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর দুই…

ByByNews Desk Apr 20, 2026

ভোটের আগে ৮০০ কর্মী গ্রেফতারের আশঙ্কা, কলকাতা হাই কোর্টে তৃণমূলের আবেদন

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৮০০ দলীয় কর্মী গ্রেফতার হতে পারেন—এই আশঙ্কায় সর্বভারতীয় তৃণমূল…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top