News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহবধূ নির্যাতন ও হত্যা মামলায় স্বামী সহ শশুর শাশুড়ির জেল
Image

গৃহবধূ নির্যাতন ও হত্যা মামলায় স্বামী সহ শশুর শাশুড়ির জেল

আগরতলা, ২৮ আগস্ট।। গৃহবধূ নির্যাতন ও হত্যাকান্ডে স্বামী শশুর ও শাশুড়িকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আদালতের এই রায়ে সন্তোষ ব্যক্ত করেছেন নিহত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা।
রানীরবাজার মোহনপুরের গৃহবধূ  ঝুমা দেবনাথ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন আসামীকে দশ  বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। আসামিরা হলে স্বামী রতন দেবনাথ, শশুর মণীন্দ্র দেবনাথ এবং শাশুড়ি মানদা দেবনাথ।

 ঘটনার বিবরণে জানা যায়, রানির বাজার থানা এলাকার বাসিন্দা প্রাণ ধন দেবনাথের মেয়েকে সামাজিক প্রথায় বিয়ে দিয়েছিলেন মনিন্দ্র দেবনাথ এর ছেলে রতন দেবনাথের সঙ্গে। বিয়েতে পাত্রপক্ষের দাবি অনুযায়ী নগদ টাকা সহ অন্যান্য যাবতীয় সামগ্রী মিটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এর শেষ পরিণতি ঘটেছিল ২০১৪ সালের ২৫ শে মার্চ। গৃহবধূ ঝুমা দেবনাথকে স্বামী শ্বশুর ও শাশুড়ি পরিকল্পিতভাবে হত্যা করেন। এব্যাপারে অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে রাণীর বাজার থানায় নিহত গৃহবধুর বাপের বাড়ির তরফ থেকে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। পুলিশ মামলার তদন্ত করে আদালতে যথারীতি চার্জশিট জমা দেয়। মামলার তিনজন তদন্তকারী অফিসার ছিলেন।  তারা হলেন এসআই জয়ন্ত মালাকার, মহকুমা পুলিশ আধিকারিক সদ্বীপ কুমার রায় এবং পুলিশ আধিকারিক বাবুল দাস। আদালত দীর্ঘ শুনানির পর এই মামলায় অভিযুক্ত স্বামী শ্বশুর ও শাশুড়িকে দোষী সাব্যস্ত করে। সোমবার এই মামলার রায় ঘোষণা করে আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪৩৮ এবং ৩০৪ বি ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়। অভিযুক্তদের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

পরকীয়ার অভিযোগে যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর, গুরুতর আহত ওই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল:পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

আগরতলা রেলস্টেশন থেকে ২১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

আগরতলা, ২১এপ্রিল: ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে দুই যুবককে আটক করেছে…

ByByReshmi Debnath Apr 21, 2026

শান্তিরবাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

শান্তিরবাজার, ২১ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকেল নাগাদ…

ByByReshmi Debnath Apr 21, 2026

নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ২১ এপ্রিল : নন্দননগর মসজিদপাড়া এলাকায় এক মুসলিম পরিবারের জমি দখল করে তা বিক্রির চেষ্টার অভিযোগ ঘিরে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top