News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্ষন মামলায় অভিযুক্তকে সাজা ঘোষনা করল পশ্চিম ও দায়রা আদালত
Image

ধর্ষন মামলায় অভিযুক্তকে সাজা ঘোষনা করল পশ্চিম ও দায়রা আদালত

আগরতলা, ২৮ আগস্ট।। ধর্ষণ কান্ডে অভিযুক্ত স্বাস্থ্য দপ্তরের ইউডি ক্লার্ক  উত্তম কুমার দেববর্মাকে ১০ বছরের  সশ্রম কারাদণ্ডের আদেশ দিলো পশ্চিম জেলার জেলা  দায়রা আদালত। তাকে আগেই দোষী সাব্যস্ত করেছিল আদালত। সোমবার তার সাজা ঘোষণা করে আদালত। ঘটনার বিবরণে জানা যায় স্বাস্থ্য দপ্তরের করণিক উত্তম কুমার দেববর্মা ধর্ষণ মামলায় অভিযুক্ত হন। ২০১৯ সালের ২৫ শে আগস্ট এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। তদন্তকারী অফিসার মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত এই মামলায় অভিযুক্ত স্বাস্থ্য দপ্তরের করণিক উত্তম কুমার দেববর্মাকে দোষী সাব্যস্ত করে। সোমবার পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার দোষী সাব্যস্ত উত্তম কুমার দেববর্মার সাজা ঘোষণা করেন। ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়। অনাদায়ে অতিরিক্ত আরো ৬ মাস কারাবাসের  নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top