News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা নির্মাণে কোম্পানির চরম অব্যবস্থাপনা, জল জমে এলাকার কৃষকদের করুণ অবস্থা
Image

রাস্তা নির্মাণে কোম্পানির চরম অব্যবস্থাপনা, জল জমে এলাকার কৃষকদের করুণ অবস্থা

আগরতলা, ২৮ আগস্ট।। গত কয়েকবছর ধরে জোলাইবাড়ি-বিলোনিয়া সড়কটি নির্মাণের কাজ চলছে। বহিঃরাজ্যের একটি সংস্থা এই রাস্তা নির্মাণের কাজ করছে। তবে অভিযোগ নির্মাণ কাজ চলছে কচ্ছপের গতিতে। যার কারনে বছরের পর বছর ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছে যান চালক থেকে শুরু করে সাধারন মানুষকে। এই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে একাধিক অভিযোগ উঠেছে। বেশ কয়েকবার সড়কও অবরোধ হয়েছে। রাস্তা নির্মাণ করা হলেও রাস্তার এক পাস থেকে অপর পাশে জল নিষ্কাশনের জন্য কোন ধরনের ব্যবস্থা করা হয়নি। ফলে রাস্তার দুই পাশে বসবাসকারি বাসিন্দারা ক্ষতির সন্মুখীন। জোলাইবাড়ি-বিলোনিয়া সড়কের মাঝে রয়েছে দক্ষিন সোনাইছড়ি এলাকা। এই দক্ষিন সোনাইছড়ি এলাকায় রাস্তা নির্মাণ করা হলেও রাস্তার এক পাস থেকে অপর পাশে জল নিষ্কাশনের জন্য কোন ব্যবস্থা রাখা হয় নি। ফলে জল জমে ব্যাপক ক্ষতির শিকার এলাকার ২০ থেকে ২৫ জন কৃষক। বারে বারে জেলা প্রশাসনকে এই বিষয়ে অবগত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা এইদিন সকাল থেকে সড়ক অবরোধে সামিল হন। ক্ষতিগ্রস্ত এক কৃষক জানান রাস্তা নির্মাণের ফলে জল জমে তাদের কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর ভেসে গেছে। বাড়ি ঘরে জল ঢুকে গেছে। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করতে বাধ্য হয়। পরবর্তী সময় বিলোনিয়া থেকে ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম সুকান্ত দে। তিনি জানান ৮ দিন পূর্বে জল জমার বিষয়ে তিনি অভিযোগ পেয়েছিলেন। তারপর তিনি রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকদের সাথে কথা বলেন। সংস্থার আধিকারিকরা কথা দিয়েছিল জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেবে। কিন্তু কি কারনে তারা কাজটি করে নি, তা তিনি জানেন না। তবে এইদিন সংস্থার ম্যানেজারের সাথে কথা বলা হয়েছে, খুব শীঘ্রই তারা জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণের কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছে। এই আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দিয়েছে। জোলাইবাড়ি-বিলোনিয়া সড়ক নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে প্রথম থেকে একাধিক অভিযোগ উঠে। কিন্তু তারা কোন ধরনের অভিযোগে কর্ণপাত করতে নারাজ। প্রথম থেকে স্থানীয়দের সাথে কথা বলে রাস্তা নির্মাণ করলে বর্তমানে যে সকল সমস্যাগুলি সামনে আসতে শুরু করেছে সেই সকল সমস্যা গুলি সৃষ্টি হত না বলে দাবি স্থানীয়দের। রাস্তা নির্মাণ করা হয় মানুষের সুবিধার জন্য। কিন্তু নির্মাণ সংস্থার খামখেয়ালিপনার ফলে এই রাস্তা বর্তমানে মানুষের অসুবিধার কারন হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top