News Flash

  • Home
  • দেশ
  • মামলা প্রত্যাহার করে নিতে শুভেন্দুকে বললেন প্রধান বিচারপতি
Image

মামলা প্রত্যাহার করে নিতে শুভেন্দুকে বললেন প্রধান বিচারপতি

কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : সোমবার প্রধান বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। তাঁকে সরাসরিই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বললেন, ‘‘অবিলম্বে মামলা প্রত্যাহার করুন। না হলে মামলা খারিজ করে দেব।’’

ঘটনাটি আশ্চর্যজনক, কারণ শুভেন্দুবাবুর করা অনেক মামলাতেই প্রধান বিচারপতির নির্দেশ গিয়েছে তাঁর পক্ষে। পঞ্চায়েত থেকে শুরু করে জাতীয় পতাকা নিয়ে মামলা— কোনওটিতেই রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতার মামলা নিয়ে প্রশ্ন তোলেননি প্রধান বিচারপতি। বরং কোনও কোনও ক্ষেত্রে মামলাকে সমর্থনই করেছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর পরে এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করেন শুভেন্দু। তাঁর দাবি, আরএসএফ (রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন) নামে একটি সংগঠন রয়েছে যাদবপুরে। ওই সংগঠন বিরোধী দলনেতার উপরে আক্রমণ করেছে। কী ভাবে যাদবপুরে এই সংগঠন কাজ করছে, প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবিতে মামলা করেছিলেন শুভেন্দু। সোমবার সেই মামলার বক্তব্য শোনার পর পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি।

আমি আজকাল অনেক ঘটনায় দেখেছি, সকালে সংবাদপত্র পড়ে মামলা দায়ের হয়ে গেল। তার পরই দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে। কেন এমন হবে?’’ এর পরেই বিচারপতির সংযোজন, ‘‘আমিও তো সংবাদপত্র পড়েই জানতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে পুলিশ পদক্ষেপ করছে।’’

প্রধান বিচারপতি এর পর শুভেন্দুর আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘মামলকারী কি এই ধরনের ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন? মামলা প্রত্যাহার করে নিন, না হলে খারিজ করে দেব।’’ উচ্চ আদালতের এই প্রশ্নের পর মামলা প্রত্যাহার করে নেন বিরোধী দলনেতা। তাঁর আইনজীবীরা আদালতে এর পরেই মামলা প্রত্যাহারের কথা জানিয়ে দেন।

Releated Posts

মাওবাদী মতাদর্শ ছড়াতে ক্যাম্পাসকে টার্গেট, সহানুভূতিশীল নেটওয়ার্ক নিয়ে সতর্কবার্তা এজেন্সিগুলির

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাওবাদী মতাদর্শ ছড়ানোর লক্ষ্যে সহানুভূতিশীল নেটওয়ার্ক সক্রিয় হতে পারে—এমন আশঙ্কায়…

ByByNews Desk Apr 21, 2026

মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ, ভেঙে পড়ল ছাদ; কেউ আহত নয়

কলকাতা, ২১ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। মঙ্গলবার সকালে জেলার ফরাক্কা ব্লকের…

ByByNews Desk Apr 21, 2026

টাকা পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতার ডিসিপি ও তাঁর দুই পুত্রকে তলব ইডির

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোমবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর দুই…

ByByNews Desk Apr 20, 2026

ভোটের আগে ৮০০ কর্মী গ্রেফতারের আশঙ্কা, কলকাতা হাই কোর্টে তৃণমূলের আবেদন

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৮০০ দলীয় কর্মী গ্রেফতার হতে পারেন—এই আশঙ্কায় সর্বভারতীয় তৃণমূল…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top