News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের ব্যাপক প্রভাব পড়েছে গন্ডাছড়ায়
Image

১২ ঘণ্টার ত্রিপুরা বনধের ব্যাপক প্রভাব পড়েছে গন্ডাছড়ায়

আগরতলা ,২৮ আগস্ট : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আজ টিএসএফ-এর ডাকা ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের আংশিক প্রভাব পড়েছে গোটা গন্ডাছড়া মহকুমা জুড়ে।গোটা গন্ডাছড়া মহকুমা জুড়ে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অফিস -আদালত সহ দোকানপাট সম্পূর্ণ বন্ধ।এদিনের বনধের জেরে নিস্তব্ধ জনজীবন।

প্রসঙ্গত ,ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আজ ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। এই বনধকে সমর্থন জানিয়েছে রোমান স্ক্রিপ্ট ফক ককবরক চোবা বাআর এস কে সি সংগঠন। ককবরক ভাষাকে রোমান হরফে করার জন্য এর আগেও অনেক আন্দোলন সংঘটিত করা হয়েছে। এ ব্যাপারে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও তাদের তরফ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়নি। ফলে আজ সংগঠনের পক্ষ থেকে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের ডাকা ১২ ঘণ্টার ত্রিপুরা বনধকে সর্বাত্মক সফল করার আহবান জানিয়েছে।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top