News Flash

  • Home
  • দেশ
  • মন কি বাত অনুষ্ঠানের জনপ্রিয়তা উর্ধমুখী : ডাঃ সুভাষ সরকার
Image

মন কি বাত অনুষ্ঠানের জনপ্রিয়তা উর্ধমুখী : ডাঃ সুভাষ সরকার

বাঁকুড়া, ২৭ আগস্ট (হি. স.) দিন দিন মন কি বাত অনুষ্ঠানে র জনপ্রিয়তা বেড়ে চলেছে।আজ পর্যন্ত যতগুলো এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে সবগুলোই মানুষের মনে দাগ কেটেছে।এই অনুষ্ঠানে অংশ নিলে দেশের কোনায় কোনায় নানা ঘটনা জানা যাবে।আজ মন কি বাত অনুষ্ঠান শেষে একান্তে তার নিজ অভিজ্ঞতা বর্ননা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

আজ শহরের এক বেসরকারি সভাগৃহে মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন দেশের মানুষের সাথে সরাসরি মিলিত হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতিমাসের শেষ রবিবার মন কি বাত সম্প্রচারিত হয়। আজ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চন্দ্রযান এর সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় অলিম্পিকে ভারতের সাফল্য বর্ননা করেন। সদ্য অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় অলিম্পিকে ভারত মোট ২৬টি পদক লাভ করেছে যার মধ্যে ১১টি সোনা। দেশের খবরাখবর পুঙ্খানুপুঙ্খ জানতে মন কি বাত অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top