News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের সলগইয়ে পণ্যবোঝাই দু‌টি ট্রাকের সংঘর্ষ, গুরুতর আহত এক, এসকেভেটরের সহায়তায় উদ্ধার চালক
Image

করিমগঞ্জের সলগইয়ে পণ্যবোঝাই দু‌টি ট্রাকের সংঘর্ষ, গুরুতর আহত এক, এসকেভেটরের সহায়তায় উদ্ধার চালক

বাজারিছড়া (অসম), ২৬ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন লোয়াইর‌পোয়া ব্লকের হা‌তি‌খিরা গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর সলগই বাজা‌রে আজ শ‌নিবার ভো‌র চারটা নাগাদ দু‌টি পণ্যবোঝাই ১২ চাকার ট্রাকের মধ্য সংঘটিত সংঘ‌র্ষে গুরুতরভাবে আহত হ‌য়েছেন এক চালক। আহত ট্ৰাক চালককে ত্রিপুরার কাঞ্চনপু‌রের বাসিন্দা প্রশান্ত নাথ (২৫) বলে শনাক্ত করা হয়েছে।

জানা গে‌ছে, আজ ভোরে এনএল ০১ ‌জি ৭১১৬ নম্বরের প‌ল্ট্রির দানা বোঝাই একটি ল‌রি গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় যাওয়ার পথে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের সলগই বাজা‌রের জনৈক বাবুল কৈরির কাপ‌ড়ের দোকা‌নের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু সে সময় পেছ‌নের দিক থে‌কে আগত এএস ০১ এফ‌সি ৩৩১৭ নম্ব‌রের ত্রিপুরাগামী আরেকটি সি‌মেন্ট বোঝাই ১২ চাকার ল‌রি দানা বোঝাই দণ্ডায়মান ল‌রি‌টির পেছ‌নে অর্তকি‌তে ধাক্কা দি‌লে দুর্ঘটনা‌টি ঘ‌টে।

এতে দ্বিতীয় ল‌রির সাম‌নের অংশ প্রথম ল‌রির পেছ‌নে ঢু‌কে যায়। ফ‌লে ল‌রির চালক পা ভেঙে সি‌টের পা‌শে ফেঁসে যান। স্থানীয় ভি‌ডি‌পি কর্মী মঙ্গল কৈরি, গৌতম বৈদ্য, দেওরাজ তেলি, চম্পক বৈদ্য , সুজন খান, প্রণয় বৈদ্য সহ মুন্না কেঁওটরা খবর পে‌য়ে দ্রুত অকুস্থ‌লে পৌঁছে গুরুতর আহত ল‌রি চালক‌কে উদ্ধা‌রের জন্য এসকেভেটর (জে‌সি‌বি) এনে দু‌টি ল‌রি‌কে বিভক্ত করে চালক‌কে উদ্ধা‌রের কা‌জে হাত দেন।
খবর পে‌য়ে কিছুক্ষণের মধ্যে ছুটে যায় বাজা‌রিছড়া থানার পু‌লিশ। শেষে উভ‌য় দলের প্রচেষ্টায় ল‌রি থে‌কে সি‌মেন্টের বস্তা না‌মি‌য়ে ‌তিন‌টি জে‌সি‌বি দ্বারা দু‌টি ল‌রি‌কে আলাদা ক‌রে সিট কে‌টে চালক‌কে উদ্ধার ক‌রে ‌চি‌কিৎসার জন্য পাথারকা‌ন্দি সামূ‌হিক হাসপাতালে পাঠান। কিন্তু উন্নত চি‌কিৎসার প্রথমে তাঁকে ক‌রিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং পরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চাল‌কের অবস্থা সংকটজনক ব‌লে খবর পাওয়া গে‌ছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top