News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের প্রতিটি জেলায় থাকবে সাইবার ক্রাইম স্টেশন, নির্দেশ মুখ্যমন্ত্রী যোগীর
Image

উত্তর প্রদেশের প্রতিটি জেলায় থাকবে সাইবার ক্রাইম স্টেশন, নির্দেশ মুখ্যমন্ত্রী যোগীর

লখনউ, ২৬ আগস্ট (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিটি জেলায় সাইবার ক্রাইম স্টেশন তৈরি করার নির্দেশ দিয়েছেন। উত্তরপ্রদেশে সাইবার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার সময় মুখ্যমন্ত্রী শনিবার এই নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, সাইবার ক্রাইম থানাগুলি বর্তমানে আঞ্চলিক স্তরে কাজ করছে। এখন ৭৫টি জেলায় ক্রাইম স্টেশনকে প্রসারিত করতে হবে। বর্তমানে জেলা পর্যায়ে কর্মরত সাইবার সেলকে এগিয়ে নিয়ে প্রতিটি থানায় সাইবার সেল গঠন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অনুসারে আগামী দুই মাসের মধ্যে রাজ্যের ৫৭টি নতুন সাইবার ক্রাইম স্টেশন তৈরি করা হবে । সেখানে সাইবার হেল্প ডেস্ক ছাড়াও প্রতিটি থানায় সাইবার সেলগুলিও কাজ করবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অপব্যবহারের কারণে অপরাধের ধরণ বদলে গিয়েছে। এখন অনলাইনে কাস্টমার কেয়ার জালিয়াতি, পেনশন জালিয়াতি, ইলেকট্রিসিটি বিল জালিয়াতি, ওয়ার্ক ফ্রম হোম জালিয়াতি, সেক্সটরসন জালিয়াতি, লোন অ্যাপ জালিয়াতি, পার্সেল জালিয়াতি, ফ্র্যাঞ্চাইজি জালিয়াতি, জাল বেটিং অ্যাপ, ক্রিপ্টো বিনিয়োগ জালিয়াতি, পঞ্জি স্কিম জালিয়াতির ঘটনা সামনে আসছে। সাধারণ মানুষ এরফলে সরাসরি শিকার হচ্ছেন। এটি এড়াতে আমাদের প্রতিটি স্তরে সতর্ক থাকতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় বলেন যোগী।
সাইবার অপরাধের তদন্তের জন্য পুলিশ বাহিনীর যথাযথ প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও শনিবার তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতি জেলা থেকে ৫ জন পুলিশ অফিসারকে রাজ্য স্তরে প্রশিক্ষণ দেওয়া হবে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top