News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাদুরাইয়ে ট্রেনের বগিতে আগুনে মৃত ১০; গুরুতর আহত ২০ জন, ক্ষতিপূরণ ঘোষণা রেলের
Image

মাদুরাইয়ে ট্রেনের বগিতে আগুনে মৃত ১০; গুরুতর আহত ২০ জন, ক্ষতিপূরণ ঘোষণা রেলের

মাদুরাই, ২৬ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর মাদুরাই জেলায় পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ মাদুরাই রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে যায়। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। দমকল ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে।

মাদুরাইয়ের জেলাশাসক এম এস সঙ্গীতা বলেছেন, “শনিবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ মাদুরাই স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লাগে। তাঁরা তীর্থযাত্রী এবং উত্তর প্রদেশ থেকে ভ্রমণ করছিলেন। সকালে তাঁরা কফি বানানোর চেষ্টা করছিলেন, সেই সময় গ্যাস জ্বালানোর চেষ্টা করলে সিলিন্ডার বিস্ফোরণ হয়। ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার হয়েছে।” কিছু যাত্রী নিজেদের সঙ্গে গ্যাস সিলিন্ডার নিয়ে আসায় এই বিপত্তি বলে মনে করছে রেল। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্রেন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top