News Flash

Image

বিপুল সমাগম বিজেপি-র প্রতিবাদ মিছিলে

কলকাতা, ২৫ আগস্ট (হি. স.) : “তাঁরা কোনওভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে চান না। তাঁদের এই মিছিল মাদক বিরোধী, রাগিং বিরোধী। যাদবপুরের যাঁরা দেশকে টুকরো টুকরো করার কথা বলে, তাদের সতর্ক করে দেওয়াই এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য।”

শুক্রবার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত বিজেপি যুব জনতা মোর্চার মিছিল থেকে এই বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট এই মিছিলের জন্য সময় বেঁধে দিয়েছিল।

প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল থাকা সত্বেও এই মিছিলে বিপুল জনসমাগম হয়। আগে ঘোষণা করা হয়েছিল মিছিলে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন। কিন্তু তিনি ছিলেন না। দলের তরফে বলা হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক থাকায় সুকান্তবাবু আসতে পারেন নি।

বিশ্ববিদ্যালয়ের চার নম্বর ফটকের বাইরে মিজিলকারীরা নানা রকম ধ্বণি দেয়। তালাবন্ধ ফটকের ভিতরে ছিল একদল ছাত্র। একজন জুতো, একজন প্লাস্টিকের বোতল দেখায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন একদল অধ্যাপক। এই দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে সাংবাদিকদের তাঁরা বলেন, “অযাচিত কোনও ঘটনা বা অশান্তি যাতে না হয়, সে কারণে আমরা আজ এখানে।” এর প্রতিক্রিয়ায় শুভেন্দুবাবু পরে সাংবাদিকদের বলেন, ওরা এখনও বিশেষ উদ্দেশ্য নিয়ে আছেন। আমাদের ছেলেরা চামড়া খুলে দিতে পারত। হাইকোর্টকে সম্মান জানিয়ে কিছু করিনি।

বিজেপি-র এই পদযাত্রায় অংশ নেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, যুব জনতা মোর্চার রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খান প্রমুখ। পদযাত্রাকে সুরক্ষা দেওয়ার বিশেষ নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তাই ছিল বিপুল পুলিশি ব্যবস্থা।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top