News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর হিংসায় সিবিআই তদন্তের শুনানি হবে অসমের আদালতে, নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

মণিপুর হিংসায় সিবিআই তদন্তের শুনানি হবে অসমের আদালতে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : মণিপুর হিংসায় সিবিআই-এর হাতে থাকা সব মামলার শুনানি হবে অসমের আদালতে । শুক্রবার গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

মণিপুরের হিংসা সংক্রান্ত যে মামলাগুলির তদন্ত সিবিআইয়ের হাতে রয়েছে সেই মামলাগুলির বিচারের জন্য নিম্ন আদালত বেছে নেওয়া ভার গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ধৃতদের হেফাজতে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে সব ক্ষেত্রে সশরীরে হাজিরা দিয়ে শুনানির প্রয়োজন নেই। ভারচুয়ালিও শুনানি হতে পারে। সেজন্য মণিপুরের যে যে জায়গায় প্রয়োজন ইন্টারনেট চালু করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, মণিপুর হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম। এর আগের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “মনে হচ্ছে মণিপুর পুলিশ সঠিকভাবে তদন্ত করতে অপারগ। অধিকাংশ এফআইআরের ভিত্তিতে তদন্তে হয় অতি সামান্য অগ্রগতি হয়েছে, নয়তো কিছুই হয়নি। এতে প্রশাসন এবং আইনের শাসনের উপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।” হিন্দুস্থান সংবাদ/কাকলি

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top