আগরতলা, ২৩ আগস্ট।। পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয় মহিলারা। মহিলাদের বিক্ষোভের জেরে নাকাল হতে হয় স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ যান চালক এবং সাধারণ মানুষদের। ঘটনা বুধবার খাসিয়ামঙ্গল এলাকায়। গত তিন দিন ধরে সংশ্লিষ্ট এলাকাতে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে।
জানা গেছে এলাকায় আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ করার সময় পানীয় জল সরবরাহের পাইপ কেটে যাওয়ার ফলে এই সমস্যা সৃষ্টি হয়। কিন্তু তিন দিন অতিক্রান্ত হতে চললেও সেই পাইপ সংস্কার করে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ করার ব্যাপারে কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তাই তারা আন্দোলনের শামিল হয়েছে। পরবর্তী সময়ে প্রশাসনিকভাবে আশ্বাস পেয়ে পরিস্থিতি শান্ত হয় বলে জানা যায়।

পানীয় জলের দাবিতে পথ অবরোধ প্রমিলা বাহিনীর
Tags:
Releated Posts
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…
রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

















