News Flash

Image

স্টাইপেন্ড বঞ্চনার প্রতিবাদে সরব টি এস ইউ

আগরতলা, ২৩ আগস্ট।। সঠিক সময়ের মতো জনজাতি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা হচ্ছে না। অবশেষে বুধবার বাম ছাত্র সংগঠন টি এস ইউ -র পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভের শামিল হয় স্কুল কলেজের পড়ুয়া। উপস্থিত ছিলেন টি এস ইউ -র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।তিনি বলেন, এখন পর্যন্ত চার বার ডেপুটেশন প্রদান করা হয়েছে কিন্তু ছাত্র-ছাত্রীদের সঠিক সময়ের মতো স্টাইপেন্ড প্রদান করা হয়নি। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে শুধুমাত্র দিনের পর দিন আশ্বাস দেওয়া হচ্ছে। বিশেষ করে বহু ছাত্র-ছাত্রী রয়েছে যারা স্টাইপেন্ডের উপর নির্ভর করে বিএড এবং নার্সিং -এর মত কোর্স ভর্তি হয়। এতে করে কলেজগুলিতে বিপাকে পড়ছে ছাত্রছাত্রীরা। তাই ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়ে ধর্নায় শামিল হয়েছে বলে জানান সুজিত ত্রিপুরা। তিনি আরো অভিযোগ তুলে বলেন, যেসব ছাত্র-ছাত্রীদের অতিরিক্ত অর্থ স্টাইপেন্ডের মাধ্যমে একাউন্টে ঢুকছে তাদের বাকি টাকা অবিলম্বে জনজাতি কল্যাণ দপ্তরে ফেরত দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। নাহলে ডিগ্রি করতে দেওয়া হবে না বলে বারবারই সতর্ক করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীদের অবনতি করে দপ্তরের ফটকে ঝুলানো রয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের পোস্টার। যা কোন কাজে আসছে না। তাই দাবি জানানো হচ্ছে আগস্ট মাসের মধ্যে যদি স্টাইপেন্ড দেওয়া না হয় তাহলে তারা আন্দোলনে ময়দান থেকে সরবে না।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top