News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  উপনির্বাচনে বাড়ি বাড়ি ভোট প্রচারে মুখ্যমন্ত্রী
Image

 উপনির্বাচনে বাড়ি বাড়ি ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

 আগরতলা,২৩ আগস্ট,উপনির্বাচনে ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে সিরিয়াস রয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপ নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রে যাতে পদ্মফুল ফুটে তার জন্য ঝড়ো প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী খোদ। বুধবার সকাল বেলা ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিন্দু দেবনাথকে সঙ্গে নিয়ে প্রথমে কাঠালিয়া কালী কৃষ্ণনগরে পদযাত্রা করেন তিনি।পরবর্তী সময় বাড়ি বাড়ি গিয়ে মনোনীত প্রার্থীর হয়ে মানুষের কাছ থেকে জনসমর্থন চান। বর্তমান সরকারের গত সাড়ে পাঁচ বছরে উন্নয়ন সম্পর্কে মানুষকে অবগত করেন মুখ্যমন্ত্রী। এবং কোনভাবেই যাতে দুটি বিধানসভা কেন্দ্র হাতছাড়া না হয় তার জন্য দলের কার্যকর্তা এবং কর্মী সমর্থকদের মানুষের কাছে পৌঁছানোর জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কারণ রাজ্যে যে উন্নয়ন ও বিকাশমুখী সরকার চলছে তার গতি বাড়াতে এই দুটি বিধানসভা কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করে মুখ্যমন্ত্রী।পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এসে জানান মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে এদিন। তিনি আশা ব্যক্ত করেন, এই বিধানসভা কেন্দ্রে বিরোধী দল সিপিআইএমকে বিপুল ভোটে পরাজিত করে জয়যুক্ত হবে বিজেপি। আরো জানা যায় মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত ভোটাররা। যদিও উপ নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্র বরাবরই লাল দুর্গ বলা চলে। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী প্রচারে বের হয়েছেন তাতে ভোটারদের আস্থা যেন শাসক দলের প্রতি রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল পৃথক ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top