News Flash

  • Home
  • খেলা
  • সম্বলের জোড়া গোল, জুয়েলসকে হারিয়ে এ-ডিভিশন লীগ সূচনা ত্রিবেণী সংঘের
Image

সম্বলের জোড়া গোল, জুয়েলসকে হারিয়ে এ-ডিভিশন লীগ সূচনা ত্রিবেণী সংঘের

ত্রিবেণী সংঘ: ২(সম্বল-২)
জুয়েলস অ্যাসো:১(লালরুন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। দুরন্ত জয় ত্রিবেণী সংঘের। ‌ সম্বল চাকমার জোড়া গোল। দুই অর্ধে দুই গোল। ‌ প্রথমার্ধের গোলটি দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ জুয়েলস শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনলেও ফের সম্বলের গোলই জয়সূচক গোলের স্বীকৃতি পেয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগ বুধবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে। ‌ ব্যর্থ জুয়েলসের আক্রমণ ভাগ। তার জন্য জয় পেলোনা জুয়েলস এসোসিয়েশন। অপরদিকে প্রথমার্ধের ইনজুরি টাইমে একটা সুযোগ পেয়ে সেটাই কাজে লাগায় ত্রিবেণী সংঘের সম্বল চাকমা। দ্বিতীয়ার্ধের শুরুতে জুয়েলস অনেকটা আক্রমণাত্মক খেললেও সহজে ত্রিবেণী সংঘের ডিফেন্স ভাঙতে পারেনি। তবে খেলার ৫৬ মিনিটের মাথায় জুয়েলসের লালরুন তুলুঙ্গা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রায় ১৪ মিনিট খেলায় সমতা বিরাজ করলেও খেলার ৭০ মিনিটের মাথায় ত্রিবেনীর সুযোগ সন্ধানী স্ট্রাইকার সম্বল চাকমা ফের আরও একটি গোল করে দলকে ২-১ এ লীড এনে দেয়। পরবর্তী সময়ে দু-দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও চতুর্থবারের মতো কেউ আর জালে বল গড়াতে পারেনি। তবে খেলার দুই অর্ধে জুয়েলস এসোসিয়েশনের পাঁচজন এবং ত্রিবেনীর একজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। উল্লেখ্য বিভিন্ন সংঘের আক্রমণাত্মক খেলায় প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগাতে পারলে আরও দুটো গোল বেশি দিতে পারতো। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিপ্লব সিংহ, বিশ্বজিৎ দাস ও অরিন্দম মজুমদার। দিনের খেলা: লাল বাহাদুর ব্যয়ামাগার ও টাউন ক্লাব, বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top