News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ২৩ বাছাইকৃত ৪২ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু ২৭শে
Image

অনূর্ধ্ব ২৩ বাছাইকৃত ৪২ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু ২৭শে


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। সিনিয়র ক্রিকেটারদের ট্রায়াল ক্যাম্প চলছে। এদিকে, অনূর্ধ্ব ২৩ পুরুষ ক্রিকেটারদের থেকে বাছাইকৃত ৪২ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু হচ্ছে ২৭ আগস্ট থেকে।
ট্রায়াল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: শ্রীদাম পাল, সেন্টু সরকার, কিষান মুরাসিং, ঋতুরাজ দেবনাথ, সরাব সাহানি, সাহিল সুলতান, সন্দীপ সরকার, ইন্দ্রজিৎ দেবনাথ, কাজল সূত্রধর, অমিত আলী, পারভেজ সুলতান, আনন্দ ভৌমিক, চন্দন রায়, দীপ্তনু চক্রবর্তী, দ্বীপজয় দেব, রাজদ্বীপ দত্ত, তন্ময় দাস, তন্ময় ঘোষ, সৌরভ দাস, রিয়াজ উদ্দিন, বিজয় বিশ্বাস, অরিন্দম বর্মন, অভিজিৎ দেববর্মা, প্রলয় দাস, দুর্লভ রায়, দেবরাজ দে, শুভম সূত্রধর, নবারুণ চক্রবর্তী, রীব্রজিৎ দাস, আব্দুল কালাম, অর্কজিৎ দাস, আরমান হোসেন, অনিক পাল, শ্রাবণ গোস্বামী, করণ দে, শ্যামল বিশ্বাস, দীপেন বিশ্বাস, রোহিত ঘোষ, ঋতুরাজ ঘোষ রায়, শচীন শর্মা, সাহেল দেববর্মা, সৌরভ কর। সাপোর্ট পার্সোনেল হলেন: চীফ কোচ রশ্মিরঞ্জন পরিদা, কোচ লিয়াকত আলি খান, বিশ্বজিৎ পাল, রাসুদেব দত্ত, ফিজিও সোহাগ চন্দ্র সাহা, রাজেন চৌধুরী, ট্রেনার রাকেশ প্যাটেল, অচিন্ত্য চক্রবর্তী। বাছাইকৃত সকলকে ২৭ আগস্ট বিকেল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে টিসিএ-র সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, বাছাইকৃত যে সকল ক্রিকেটার সিনিয়র গ্রুপে ট্রায়াল ক্যাম্পে রয়েছেন, তাঁরা অবশ্যই ওই ট্রায়াল ক্যাম্প শেষে অনূর্ধ্ব ২৩ ট্রায়াল ক্যাম্পে যোগদান করবেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top