News Flash

  • Home
  • খেলা
  • বড়পাথারি-তে ফুটবল জয়ী গাবাঢেপা এফ সি
Image

বড়পাথারি-তে ফুটবল জয়ী গাবাঢেপা এফ সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।।দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত জয় পেলো গাবাঢেপা এফ সি। পরাজিত করলো নর্থ তাইচামা-‌কে। শ্যামল মজুমদার স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে বড়পাথরি স্কুল মাঠে। সোমবার বিকেলে আসরের উত্তেজনাপূর্ণ  ম্যাচে গাবাঢেপা এফ সি দল নূণ্যতম গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে বানীজয় রিয়াং জয়সূচক একমাত্র গোলটি করেন। তবে ব্যবধান বাড়ানোর মতো দু-‌দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো। কিন্তু দলের আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় একবারের বেশী জাল নাড়াতে পারেনি।খেলা পরিচালনা করেন অসীম বৈদ্য। এবছর আসরে বিলোনিয়া, উদয়পুর, শান্তিরবাজার, সোনামুড়া এবং সাব্রুম মহকুমার ২৬ টি দল অংশগ্রহণ করে। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫৫ এবং ৩০ হাজার টাকা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top