News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল মাঠে দর্শকাগমনে মুগ্ধ মুখ্যমন্ত্রী রাখাল শিল্ডের ফাইনালে সেরা বুদ্ধ
Image

ফুটবল মাঠে দর্শকাগমনে মুগ্ধ মুখ্যমন্ত্রী রাখাল শিল্ডের ফাইনালে সেরা বুদ্ধ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। ফুটবলপ্রেমীরা এখন মাঠমুখী হয়েছেন। কোভিড আবহের পর রেকর্ড সংখ্যক দর্শকাগম হয়েছে মাঠে। ফুটবল টুর্নামেন্টের আয়োজক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনও ভীষণভাবে খুশি, ফুটবল মাঠের সুদিন পুনরায় ফিরে আসছে বলে। এমনকি আজ, রবিবার মেডিকেডস রেডক্লীফ ল্যাব – রাখাল মেমোরিয়াল শিল্ড ফুটবলের ফাইনাল ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দীর্ঘক্ষণ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার পাশাপাশি প্রত্যাশিত দর্শকাগমের দৃশ্য প্রত্যক্ষ করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন। বলা বাহুল্য, য়রাখাল শিল্ড ফুটবলে এবছর চ্যাম্পিয়ন হলো এগিয়ে চল সংঘ। রানার্স রামকৃষ্ণ ক্লাব। নির্ণায়ক ম্যাচটি সম্পন্ন হবার পর মাঠেই হলো পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন টি এফ এ-র সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, স্পন্সরর মেডিকেডস রেডক্লীফ ল্যাব-এর কর্ণধার কিশলয় ঘোষ, টিএফএ-র অন্যান্য কর্মকর্তা সহ নিউজ প্রাইম ত্রিপুরার কর্নধারের মাতা বিজলী ভৌমিক প্রমূখ। ফাইনালের সেরা ফুটবলারের পুরস্কার স্পনসর করলো নিউজ প্রাইম ত্রিপুরা। সেরা ফুটবলার হলেন এগিয়ে চল-র গোলরক্ষক বুদ্ধ দেববর্মা। তার হাতে সুদৃশ্য ট্রফি তুলে দিলেন নিউজ প্রাইম ত্রিপুরার হয়ে বিজলী ভৌমিক। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। একই সঙ্গে টি এফ এ-র তরফে রেফারীদেরও স্মারক দিয়ে সম্মাননা জানানো হলো।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top