News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ব্যাডমিন্টন আসরে রাজ্য দলে অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি
Image

জাতীয় ব্যাডমিন্টন আসরে রাজ্য দলে অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।।আগামী সেপ্টেম্বর মাসে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য ত্রিপুরা রাজ্য দল গঠন করার জন্য ইতোপূর্বে একটি নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়েছিল। সেই শিবিরে কিছু সংখ্যক খেলোয়াড় অংশ নিতে পারেনি। সেই সব জুনিয়র খেলোয়াড়দের পুনর্বার নির্বাচনী শিবিরে অংশ নিতে আরও একটি সুযোগ করে দিতে আগামী ২২শে আগস্ট সকাল ১০ টায় স্থানীয় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে আরও একটি নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে। ইচ্ছুক খেলোয়ারদের শিবিরে উপস্থিত হয়ে ব্যাডমিন্টন কোচ অনুভা পাল চৌধুরীর কাছে রিপোর্ট করতে বলা হচ্ছে। শিবিরে উপস্থিত থাকার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। তবে ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার আইডি থাকা আবশ্যক। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সচিব সঞ্জীব কুমার সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top