News Flash

Image

নিখোঁজ মরিগাঁওয়ের পলাশজুড়ি গ্রামের তিন সন্তানের মা

মরিগাঁও (অসম), ২০ আগস্ট (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত বরসলা পুলিশ ফাঁড়ির অধীন পলাশজুড়ি গ্রামের জনৈক গৃহবধূ আচমকা নিখোঁজ হয়ে গেছেন। তিন সন্তানের মায়ের নিখোঁজ হওয়ার ঘটনার গোটা গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ১৬ আগস্ট শেওয়ালি কোঁওর নামের তিন সন্তানের মা ব্যাংক থেকে টাকা তুলতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এর পর থেকে তাঁর সন্ধান নেই। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে বরসলা পুলিশ ফাঁড়িতে শেওয়ালি কোঁওরের নিখোঁজ সংক্রা্ন্ত এফআইআর দাখিল করেছেন বলে জানিয়েছেন। তাঁদের আবেদন, যদি কোনও সদাশয় ব্যক্তি গৃহবধূ শেওয়ালির সন্ধান পান তা-হলে সংশ্লিষ্টরা যেন ৯৩৯৫৪৪২৮৯১ নম্বরে যোগাযোগ করেন।

Releated Posts

২৬ মে অসম বিধানসভায় আনা হবে ইউসিসি বিল, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৩ মে : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালুর পথে বড় পদক্ষেপ নিতে চলেছে অসম সরকার। বুধবার…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমে ইউসিসি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বুধবার ফের…

ByByTaniya Chakraborty May 13, 2026

মণিপুরে জঙ্গি হামলায় নিহত ৩ কুকি চার্চ নেতা, উত্তেজনা কাঙপোকপিতে

ইম্ফল, ১৩ মে (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় বুধবার সশস্ত্র জঙ্গিদের হামলায় কুকি সম্প্রদায়ের অন্তত তিনজন নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top