News Flash

  • Home
  • প্রধান খবর
  • কানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা স্কুটির, মৃত্যু কিশোরের
Image

কানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা স্কুটির, মৃত্যু কিশোরের

কানপুর, ২০ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের কোহনা থানা এলাকার রামচন্দ্র মোড়ের কাছে একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনায় স্কুটি আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই সঙ্গী। আহতদের চিকিৎসার জন্য হ্যালেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে সহকারী পুলিশ কমিশনার আকমল খান জানান, খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও জানান, ওল্ড কানপুর কোহনা থানার মাছুভানগরের বাসিন্দা গোপী কাশ্যপের ১২ বছর বয়সী ছেলে প্রিন্স কাশ্যপ, তার প্রতিবেশী শিব কাশ্যপ এবং বিশাল কাশ্যপ শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে কোথাও গিয়েছিল। গভীর রাতে কারবালা মোড় থেকে বিষ্ণুপুরীর দিকে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় স্কুটি। দুর্ঘটনায় স্কুটিতে আরোহী তিন জনই গুরুতর আহত হয়। পুলিশ তিনজনকেই হ্যালেট হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছে যান। চিকিৎসাধীন অবস্থায় প্রিন্সের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া শুরু করে পুলিশ।

Releated Posts

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top