News Flash

  • Home
  • বিনোদন
  • মেয়েকে ঘুম পাড়াতে ‘হনুমান চাল্লিশা’ শোনান করণ, ভিডিও পোস্ট করে জানালেন বিপাশা
Image

মেয়েকে ঘুম পাড়াতে ‘হনুমান চাল্লিশা’ শোনান করণ, ভিডিও পোস্ট করে জানালেন বিপাশা

মেয়েকে ঘুম পাড়ানোর জন্য শোনান ‘হনুমান চাল্লিশা’ বাবা করণ সিং গ্রোভার । বাবা-মেয়ের এই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন বিপাশা। তিনিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে, মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বড় আদর করে ‘হনুমান চাল্লিশা’ শোনাচ্ছেন করণ। ছোট্ট দেবী আবার তা শুনে বেশ উচ্ছ্বসিত।

গতবছর নভেম্বর মাসেই মা হয়েছেন বিপাশা বসু। মুম্বইবাসী বঙ্গকন্যার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এই কন্যাসন্তান। মেয়ের দিকে তাকিয়েই কেটে যায় বিপাশার সময়। নাম রেখেছেন ‘দেবী বসু সিং’। তবে আদর করে মেয়ের ডাকনাম মিষ্টি রেখেছেন বিপাশা-করণ। মিষ্টির নানা মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ নেন তাঁরা।

কিছুদিন আগেই নেহা ধুপিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বিপাশা জানান, দেবীর জন্মের পরবর্তী সময় বড় কঠিন ছিল। মেয়ের জন্মের পরই ডাক্তারদের কাছে জানতে পেরেছিলেন যে তার খুদে শরীরের ছোট্ট হৃৎপিণ্ডে বড় দু’টো ফুটো রয়েছে। যেগুলো নিজে থেকে সেরে ওঠা অসম্ভব। আর এই বয়সের শিশুর ওপেন হার্ট সার্জারি করাও ভীষণ ঝুঁকির। তিন মাস বয়স অবধি অপেক্ষা করতে হবে। ডাক্তারদের পরামর্শমতো কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন মেয়েকে। আতঙ্কের সেই সময়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিপাশা। অবশ্য এখন ভাল আছে দেবী। কিছুদিন আগে মেয়েকে নিয়ে বেড়াতেও গিয়েছিলেন তারকা দম্পতি।

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top