News Flash

  • Home
  • দেশ
  • সভা করতে গিয়ে খেজুরিতে শুভেন্দুকে ফের বাধা, হুঁশিয়ারি দিলেন শনিবারই আসছি
Image

সভা করতে গিয়ে খেজুরিতে শুভেন্দুকে ফের বাধা, হুঁশিয়ারি দিলেন শনিবারই আসছি

পূর্ব মেদিনীপুর, ১৯ আগস্ট (হি. স.) : ফের পুলিশের সঙ্গে মুখোমুখি বচসায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার খেজুরি বিদ্যাপীঠ মোড়ে বিজেপির সভা ছিল। কিন্তু তার কিছুটা আগেই শুভেন্দুর কনভয় থামায় পুলিশ।

শুভেন্দুবাবুর দাবি, বিজেপির সভা বানচাল করার জন্যই ১৪৪ ধারার জারি করে তাঁকে আটকানো হয়েছে। অকুস্থলে দাঁড়িয়ে শুভেন্দুবাবু কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘আগামী শনিবার একই জায়গায় সভা করবে বিজেপি।’’ সভার অনুমতির জন্য হাই কোর্টে মামলা করার কথাও বলেছেন বিরোধী দলনেতা।

নবান্ন অভিযান থেকে শুরু করে শনিবারের খেজুরি— সাম্প্রতিক সময়ে পুলিশের সঙ্গে বার বার বচসায় জড়িয়েছেন বিরোধী দলনেতা। শনিবার দেখা যায়, গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পুলিশকে হঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দুবাবু। তাঁকে বলতে শোনা যায়, ‘‘এখানে সব গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছে। এটা বিজেপির ঘাঁটি।’’

শুভেন্দুবাবুর দাবি, খেজুরিতে বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। পুলিশ নিরাপত্তা দিতে পারছে না। অন্য দিকে, বিজেপির সভা আটকাচ্ছে।

গত কয়েক মাসে চন্দ্রকোনা-সহ একাধিক জায়গায় শুভেন্দুবাবু সভা করেছেন আদালতের অনুমতি নিয়ে। খেজুরির ক্ষেত্রেও একই পথে হাঁটার কথা বলেন শুভেন্দুবাবু।

Releated Posts

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top