News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুলডোজার-কাণ্ড নিয়ে পুরসভায় ধুন্ধুমার, তৃণমূল-বিজেপির হাতাহাতি
Image

বুলডোজার-কাণ্ড নিয়ে পুরসভায় ধুন্ধুমার, তৃণমূল-বিজেপির হাতাহাতি

কলকাতা, ১৯ আগস্ট (হি. স.) : শনিবার কলকাতা পুরসভার অধিবেশনের দিন বিজেপি এবং তৃণমূল খাউন্সিলারদের দুপক্ষের মধ্যে ব্যাপক তর্ক ও ধ্বস্তাধ্বস্তি হয়। ফুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বুলডোজার দিয়ে কলকাতাতেই এক বিজেপি নেতার দখলকৃত ঘর ভেঙে দেওয়ার প্রতিবাদ জানাতে এদিন বিজেপি কাউন্সিলাররা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তৃণমূল কাউন্সিলারদের একাংশের অভিযোগ, এই সমাবেশে কিছু বহিরাগত আছেন। সমাবেশ ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এর পরেই দুপক্ষের মধ্যে তর্ক, ধাক্কাধাক্কি শুরু হয়।

পুরসভার চেয়ারম্যান তথা সাংসদ মালা রায় পরে সাংবাদিকদের বলেন, বিজেপি-র সঙ্গে ওদের রক্ষী ছিল। ভিতরে ঢুকে আমাদের মহিলাদের গায়ে ওরা হাত দিয়েছে। এটা অশালীন এবং অসাংবিধানিক। আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব। অন্যদিকে, বিজেপি-র মীনাদেবী পুরোহিত এবং সজল ঘোষ দাবি করেন, বুলডোজার দিয়ে বেছে বেছে বিজেপি নেতার সম্পত্তি ভাঙার প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে বাইরের কেউ ছিল না।

Releated Posts

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top