News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রজনীকান্তের, রবিবার অযোধ্যা যাওয়ার সম্ভাবনা
Image

উত্তর প্রদেশের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রজনীকান্তের, রবিবার অযোধ্যা যাওয়ার সম্ভাবনা

লখনউ, ১৯ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। শনিবার লখনউ-তে এসে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। বেশ কিছু সময় তাঁদের মধ্যে কথাও হয়েছে।

রবিবার পর্যন্ত উত্তর প্রদেশেই থাকবেন রজনীকান্ত। রবিবার অযোধ্যায় যাওয়ার কথা রয়েছে তামিল সুপারস্টারের। রজনীকান্ত নিজেই জানিয়েছেন, “হ্যাঁ, আগামীকাল যাওয়ার প্রোগ্রাম আছে।” সাংবাদিকদের এই উত্তর দেওয়ার পর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এদিকে, শনিবার অযোধ্যায় রামজন্মভূমিতে ভগবান রাম লাল্লার পূজার্চনা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দির নির্মাণের কাজও খতিয়ে দেখেন তিনি। কথা বলেন ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মীদের সঙ্গে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top