News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র জাতীয় মহিলা ক্রিকেটের জন্য সম্ভাব্য রাজ্যদল ঘোষণা
Image

সিনিয়র জাতীয় মহিলা ক্রিকেটের জন্য সম্ভাব্য রাজ্যদল ঘোষণা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। বিসিসিআই আয়োজিত জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট ২০২৩-২৪ এর জন্য রাজ্য দল গঠনের চলছে এর জন্য সম্ভাব্য খেলোয়াড়দের নামের তালিকা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। ‌ বাছাইকৃত রাজ্যের ২২ জন ক্রিকেটারের সঙ্গে বহি:রাজের দুজন ক্রিকেটারকেও সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। যথাসময়ে ক্রিকেটাররা রিপোর্ট করলে তাঁদের থেকে চূড়ান্ত দল গঠন করা হবে। রাজ্য দলের সম্ভাব্য খেলোয়াড়রা হলো: সদরের অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, প্রিয়াঙ্কা আচার্য, রিজু সাহা, নিকিতা দেবনাথ, মামন রবিদাস, মৌটুসী দে, অম্বেষা দাস, প্রিয়াঙ্কা সাহা; খোয়াই এর প্রিয়া সূত্রধর; উদয়পুরের পূজা দাস; বিশালগড়ের ইন্দ্র রানী জমাতিয়া, শিউলি চক্রবর্তী, অম্বিকা দেবনাথ, রুম্পা সিং, সুরভি রায়; শান্তির বাজারের সুপ্রিয়া দাস; কৈলাশহরের সুইটি সিনহা, তেলিয়ামুড়ার সেবিকা দাস; ধর্মনগরের ঝুমকি দেবনাথ, পূজা পাল; বৈরাগ্যের খেলোয়াড় রেশমা নায়েক ও হেনা হটচান্দিনী। সাপোর্ট পার্সোনেল হিসেবে রয়েছেন চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ রুমা দাস, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ফিজিও হিরালী দেববর্মা, লোকেল ম্যানেজার অনামিকা দেবনাথ। বাছাইকৃত ক্রিকেটারদের ২১ আগস্ট বিকেল তিনটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top