ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। বিসিসিআই আয়োজিত জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট ২০২৩-২৪ এর জন্য রাজ্য দল গঠনের চলছে এর জন্য সম্ভাব্য খেলোয়াড়দের নামের তালিকা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। বাছাইকৃত রাজ্যের ২২ জন ক্রিকেটারের সঙ্গে বহি:রাজের দুজন ক্রিকেটারকেও সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। যথাসময়ে ক্রিকেটাররা রিপোর্ট করলে তাঁদের থেকে চূড়ান্ত দল গঠন করা হবে। রাজ্য দলের সম্ভাব্য খেলোয়াড়রা হলো: সদরের অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, প্রিয়াঙ্কা আচার্য, রিজু সাহা, নিকিতা দেবনাথ, মামন রবিদাস, মৌটুসী দে, অম্বেষা দাস, প্রিয়াঙ্কা সাহা; খোয়াই এর প্রিয়া সূত্রধর; উদয়পুরের পূজা দাস; বিশালগড়ের ইন্দ্র রানী জমাতিয়া, শিউলি চক্রবর্তী, অম্বিকা দেবনাথ, রুম্পা সিং, সুরভি রায়; শান্তির বাজারের সুপ্রিয়া দাস; কৈলাশহরের সুইটি সিনহা, তেলিয়ামুড়ার সেবিকা দাস; ধর্মনগরের ঝুমকি দেবনাথ, পূজা পাল; বৈরাগ্যের খেলোয়াড় রেশমা নায়েক ও হেনা হটচান্দিনী। সাপোর্ট পার্সোনেল হিসেবে রয়েছেন চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ রুমা দাস, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ফিজিও হিরালী দেববর্মা, লোকেল ম্যানেজার অনামিকা দেবনাথ। বাছাইকৃত ক্রিকেটারদের ২১ আগস্ট বিকেল তিনটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন।

সিনিয়র জাতীয় মহিলা ক্রিকেটের জন্য সম্ভাব্য রাজ্যদল ঘোষণা
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















