News Flash

  • Home
  • দেশ
  • করোনার নতুন প্রজাতির হানা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Image

করোনার নতুন প্রজাতির হানা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : করোনার নতুন এক স্ট্রেনের জেরে ফের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানা গিয়েছে, দ্রুত সংক্রমণ বৃদ্ধিকারী ওমিক্রনেরই নতুন ভ্যারিয়েন্ট সেটি। ইজি.৫.১ নামের এই ভাইরাসকে ডাকা হচ্ছে এরিস নামে। আপাতত ব্রিটেনে তার প্রভাব শুরু করেছে সেটি। আর এতেই ‘সিঁদুরে মেঘ’ দেখছেন অনেকেই।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা-সম্পর্কিত এক নতুন রিপর্ট পেশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, সব দেশ যাতে করোনা-সম্পর্কিত তথ্য দ্রুত জমা দেয়। ওই তথ্যের ওপর যাতে তারা নজরদারি করা যেতে পারে। মূলত করোনার এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে মৃত্যুহার কেমন সেটাও দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন-সংক্রান্ত ব্যাপারেও কোথাও কোনো ঘাটতি রয়েছে কি না সেটা দেখতে বলা হয়েছে।

করোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় আগের তুলনায় অনেকটাই কমেছে। এখন রাস্তাঘাটে আর সেভাবে করোনার প্রটোকল মানার প্রবণতা নেই। করোনায় আক্রান্ত হওয়ার সংখ্য়া ক্রমশ কমেছে। তার সঙ্গেই করোনা নিয়ে উদ্বেগও কমেছে ক্রমশ। তবে এবার হুয়ের নতুন নির্দেশিকা অনুসারে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্য়ে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ডাঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, এটা আরও ভয়াবহ প্রজাতি। এর ঝুঁকি আরও বেশি। এর জেরে রোগের প্রকোপ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে মৃ্ত্যুর সংখ্য়া ক্রমশ বাড়তে পারে।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top