News Flash

Image

করিমগঞ্জের প্যাটেলনগরে ড্রাগস সহ আটক যুবক

করিমগঞ্জ (অসম), ১৬ আগস্ট (হি.স.) : করিমগঞ্জের প্যাটেলনগরে গ্রামরক্ষী বাহিনীর হাতে ড্রাগস সহ আটক যুবক ।

বুধবার বিকালে শহরের উপকন্ট প্যাটেলনগরে ড্রাগস সহ আটক হয়েছে জনৈক যুবক । ধৃত যুবক স্থানীয় মেদল গ্রামের দিলওয়ার হুসেন বলে জানা গেছে । স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা তাকে হাতে নাতে আটক করে তোলে দিয়েছেন সদর পুলিশের হাতে ।

জানা গেছে যে, দীর্ঘদিন থেকে ড্রাগস ব্যবসার অভিযোগ ছিল ধৃত যুবকের বিরুদ্ধে । এরআগে চার বার করে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে । গত একমাস আগে হাজত বাস করে ছাড়া পেয়ে ফের তার ব্যবসা শুরু করে । আজ বিকালে এএস-০১এজেড-২১৩৫ নম্বরের মারুতি কার সহ প্যাটেলনগর এলাকায় তাকে হাতে নাতে ধরে ফেলেন গ্রামরক্ষী বাহিনী সদস্যরা । এরপর উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয় করিমগঞ্জ সদর থানায় । খবর পেয়ে ছুটে আসে করিমগঞ্জ সদর থানার একটি পুলিশ দল । পুলিশের তল্লাশিতে তার কাছে থেকে উদ্ধার হয় ১৮ ড্রাগসের কৌটা ।

পুলিশের এক আধিকারিক জানান, ঘটনায় আটক করে ধৃত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়েছে । মাদক আইনে মামলা রুজু করে ফের তাকে গ্রেফতার করা হয়েছে ।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top