News Flash

  • Home
  • দিনের খবর
  • যাদবপুরকাণ্ডে ধৃতের সংখ্যা ৯, ২৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে
Image

যাদবপুরকাণ্ডে ধৃতের সংখ্যা ৯, ২৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে

কলকাতা, ১৬ আগস্ট (হি স)। বৃহস্পতিবার ভোরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সদ্যভর্তি পড়ুয়ার হাসপাতালে মৃত্যু হয়। ওই ‘অস্বাভাবিক মৃত্যু’-তে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে আরও তিন প্রাক্তনীকে গ্রেফতার করায় বুধবার বিকেল পর্যন্ত মোট ন’জন গ্রেফতার হয়েছেন।

যাদবপুরকাণ্ডে ধৃত প্রথম তিন জনকেই ২৮ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার আদালত মঙ্গলবার রাতে ধৃত ছ“জনকেও ১২ দিনের জন্য অর্থাৎ আগামী ২৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে। বুধবার তাঁদের আলিপুর আদালতে হাজির করানো হলে এই নির্দেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন, জম্মুর বাসিন্দা মহম্মদ আরিফ, পশ্চিম বর্ধমানের বাসিন্দা আসিফ আফজল আনসারি, উত্তর ২৪ পরগনার বাসিন্দা অঙ্কন সরকার, দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা অসিত সর্দার, মন্দিরবাজারের সুমন নস্কর এবং পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সপ্তক কামিল্যা। এঁদের মধ্যে অসিত, সপ্তক এবং সুমন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এর আগে এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে পুলিশের তরফে সরকারপক্ষের আইনজীবী শুভাশিস ভট্টাচার্য জানিয়েছেন, আগে যাঁদের গ্রেফতার করা হয়েছে, সেই সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তদের জিজ্ঞাসাবাদ করে এই নতুন ছ’জনের নাম উঠে আসে।

Releated Posts

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top